হিঙ্গলগঞ্জে বিজেপির জন-জোয়ার - The News Lion

হিঙ্গলগঞ্জে বিজেপির জন-জোয়ার




দি নিউজ লায়ন ;   সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ নেতাজী ময়দানে ভারতীয় জনতা পার্টির জনসভায় মানুষের জন-জোয়ার। উল্লেখ্য বেশ কিছুদিন আগে রাজনৈতিক সন্ত্রাসে প্রাণ হারিয়েছিলো যোগেশগঞ্জের বিজেপি কর্মী রবীন্দ্রনাথ মন্ডল। যে ঘটনা রাজ্যের বিধানসভা ভোটের আগ মুহূর্তে বসিরহাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপরীত প্রতিক্রিয়া ফেলবে বলে রাজনৈতিক মহলের ধারণা।  আর সেই ঘটনার দগদগে ক্ষতের স্মৃতি রক্ষার্থে রবীন্দ্রনাথ মন্ডল মঞ্চ করে জনসভা আয়োজন করে বিজেপি।


 এদিনের জনসভায় উপস্থিত ছিলেন, রাজ্যের মুখপাত্র শমীক ভট্টাচার্য, বিধায়ক দুলাল  বর, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ, জেলার কিষাণ মোর্চার সভাপতি রতিকান্ত ঢালী, জেলার সহ সভাপতি রাকেশ মৃধা, জেলার মহিলা মোর্চা সভানেত্রী উমা মন্ডল টাকী পৌর মন্ডলের প্রাক্তন সভাপতি অরবিন্দ মণ্ডল, জেলা সম্পাদক অমল মন্ডল, সংখ্যালঘু নেতা মন্টু হাজী, একাধিক মন্ডল সভাপতিগন তরুণ মন্ডল, তুলসী দাস, সৌমেন নায়ক  সহ মন্ডলের সাধারণ সম্পাদকগন নিতাই সরদার, সুজিত প্রামানিক, অলিপদ পাইক  সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব। 


 এদিনের সভা থেকে বিভিন্ন বিষয়ে তৃনমূল কংগ্রেস কে তীব্র আক্রমণ করেন শমীক ভট্টাচার্য।  তিনি কর্মীদের উদ্দ্যেশে বলেন দলে কে আসছে, কে যাচ্ছে সেটা বড়ো কথা নয়। সবাইকে নিয়ে সংঘবদ্ধ ভাবে কাধে কাধ মিলিয়ে লড়াই করতে হবে। এই প্রান্তিক হিঙ্গলগঞ্জ বিধানসভাকে কমপক্ষে ত্রিশ হাজার ভোটে জয়ী করতে হবে বিজেপি প্রার্থীকে। এরপরেই তিনি বলেন তৃনমূল কর্মীদের দেখা হলে আস্তে করে দলে দিন ঘুম পেয়েছে বাড়ি যা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.